ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দল গুলি নিজেদের তুলে ধরতে জোর কদমে প্রচার কার্যে নেমেছে। অন্যদিকে মালদহের কালিয়াচক ব্লকে চলছে তৃণমূলের কর্মীসভার প্রস্তুতি পর্ব।
জানা গিয়েছে, আগামী ৩ রা মে বৃহস্পতিবার কালিয়াচকের কারগোলা ময়দানে তৃণমূলের পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয়েছে। ইতি মধ্যেই এর প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব। যেখানে বিশিষ্ট ব্যক্তি হিসাবে উপস্থিত থাকবেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট নেতা নেতৃত্বরা। ওই দিন কালিয়াচক ১ নং, ২নং, ৩নং ব্লকের ৩৭টি গ্রাম পঞ্চায়েতের, ৮টি জেলা পরিষদের ও ৩টি পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী সহ কর্মী, সমর্থকদের নিয়ে এই সভা করা হবে বলে খবর। তৃণমূলের প্রচারের উদ্দেশ্য নিয়ে এই সভার আয়োজন করা হয়েছে। কালিয়াচক ব্লকে যে সমস্ত তৃণমূল প্রার্থী বিনা প্রতিদন্ধীতায় জয়ী হয়েছে এদিনের সভায় তাদের সম্বর্ধনা জানানো হবে বলে দলের তরফে জানানো হয়েছে।
এবিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি আবু নাসের খান চৌধুরী জানান, এদিনের এই কর্মী সভায় শুভেন্দু অধিকারী ও মদন মিত্র এসে পৌছাবেন, এছাড়াও যারা বিনা প্রতিদন্ধীতায় জয়ী হয়েছেন তাদের সম্বর্ধনা দেওয়া হবে বলে তিনি জানান।